ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ ডাকাত গ্রেপ্তার - The News Lion

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ ডাকাত গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ  ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ জনকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতরা বিভিন্ন জায়গায় ডাকাতি করে লরিতে মালপত্র পাচার করে বলে পুলিসের দাবি। ধৃতদের নাম শেখ রমজান আলি, পুলিন ভূমিজ, মুক্ত রায়, তাপস মাঝি, জিতেন হেমব্রম, বাদল পাকড়ে ও তরুণ রাণা। হুগলির ধনিয়াখালি থানার দেধাড়ায় রমজানের বাড়ি।


 বাকিদের বাড়ি জামালপুর থানার তিলকুড়িয়া, গুড়েঘর, বৈদ্যবাটিপুর ও মহিষগড়িয়ায়। পুলিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জন গুড়াপ-তারকেশ্বর রোডে নারায়ণপুর ও তিলকুড়িয়ার মাঝামাঝি একটি নির্জন জায়গায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। সেখানে হানা দিয়ে ওই ৭ জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ছুরি, রড, লাঠি, নাইলনের দড়ি, শাবল প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।


 বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বাকি জড়িতদের এবং ডাকাতিতে ব্যবহৃত লরির হদিশ পেতে তাপস ও জিতেনকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাদের ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৯ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নিের্দশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.